বাসের স্টিয়ারিংয়ের ওপরেই স্ট্রোকে আব্দুস সামাদ নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। সে সোহাগ পরিবহণের একটি বাসের চালক বলে জানা গেছে।
সোহাগ পরিবহণের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক সহিদুল ইসলাম জানান, তাদের একটি গাড়ি নিয়ে ঢাকা থেকে বেনাপোলে আসেন ড্রাইভার সামাদ।
বৃহস্পতিবার রাত ৮টার সময় পরিবহণটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। গাড়িতে স্টিয়ারিং ধরেই বসে ছিলেন ড্রাইভার সামাদ।
যাত্রী বোঝাই সোহাগ পরিবহণ ছাড়ার সময় অফিস সহকারীরা তাকে পরিবহণ ছাড়তে বললে আর কোনো কথা বলেননি। পরে দেখা যায় স্টিয়ারিংয়ের ওপরেই স্ট্রোকে মৃত্যু হয়েছে তার। পরে রাত ১০টার দিকে বন্দর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘পরিবহণ ড্রাইভারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি যশোর মর্গে পাঠানো হতে পারে।’
এআর





