গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়ারেছকে বগুড়া থেকে গ্রেফতার  করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ ।

রোববার বিকালে শহরের চকফরিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মোফাজ্জেল হোসেন বিষয়টি  নিশ্চিত করে জানান,আব্দুল ওয়ারেছের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, দুপুরে শহরের চকফরিদ এলাকার একটি মিলনায়তনে সাংগঠনিক সভায় মিলিত হন তিনি। বিকালে সেখান থেকে বগুড়া ডিবি (গোয়েন্দা) পুলিশের সহায়তায় গাইবান্ধা ডিবি (গোয়েন্দা) পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ