নড়াইল জেলা কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি বিল্লাল সরদার (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা গেছেন।
তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের আলাপী সরদারের পুত্র।
নড়াইল জেলা কারাগারের জেলার একেএম মাসুম জানান, বুধবার সকাল ৮টার দিকে কারাগারে আটক কয়েদি বিল্লাল সরদার হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান মুন্সী জানান, সকাল ১০টার দিকে কয়েদি বিল্লাল সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এসএইচ





