রাজধানীর মিরপুরে রাস্তায় স্তূপ করে রাখা ইট চাপা পড়ে আবদুল মালেক (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে জামাল হোসেন (১৮)।
মিরপুর ১ নম্বরের হরিরামপুর বেড়িবাঁধ সংলগ্ন বস্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তার মাটি নরম হয়ে গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ রাস্তায় রাখা ইট বেড়িবাঁধ সংলগ্ন বস্তির দুটি ঘরের উপর পড়ে।
এ সময় ঘরে থাকা আবদুল মালেক ঘটনাস্থলে নিহত হন। এবং তার ছেলে জামাল হোসেনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমকে





