নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন পাঠ্য বই। আয়োজনকে ঘিরে বর্নিল সাজে সেজেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
এ বছর প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। গত বছরের তুলনায় এবার ২০ লাখেরও বেশি বই দেয়া হচ্ছে।
২০২০ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিনামূল্যের নতুন বই।
বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলছেন, নতুন ক্লাসে ওঠার আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে বইয়ের মিষ্টি গন্ধ।
বই উৎসবে শিশুর পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নিচ্ছে।
এএস





