পদ্মার চরে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে মানব সেবায় সবসময় 'জাগ্রত মুন্সীগঞ্জ সংগঠন'।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন পদ্মার চরে প্রতিটি মানুষের দরজায় গিয়ে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
ফিলিস্তিন এর নিরপরাধ জনগণ এর উপর ইসরাইলি গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন এর মাধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছিল মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ। ধীরেধীরে এরই মধ্যে মুন্সীগঞ্জে নিজেদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে সংগঠনটি।
মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ এর ব্যানারে দরিদ্র ছাত্রমহলদের শিক্ষা সামগ্রী সহ নানা ভাবে সহায়তা প্রদান করে আসছে এই সংগঠনটি। এরই মধ্যে দুর্গতদের ত্রাণ দেওয়ার পাশাপাশি ঈদের জন্য সেমাই-চিনিও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।
ঈদের আগের রাতে দরিদ্র শিশুদের মাঝে বিতরণ করা হবে ঈদ স্বপ্ন নামে নতুন জামা। মুন্সীগঞ্জ শহরের এই সংগঠনের বন্ধুরা মিলে সর্বোচ্চ সহযোগীতার মাধ্যমে এ ত্রাণ বিতরন করে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ সংগঠন এর আহবায়ক প্রবাসী নিজাম হাসান রিগান, আব্দুল মতিন, শাহ জালাল, শাকিল আহমেদ, রুবেল, রেজাউল বশীর, ইমরান নাসির ও রিগান।
জেড





