মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নোওয়াড়াই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে নোওয়াড়াই এলাকার ডোবায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থকাতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দির জানান, ওই যুবকের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এমআর





