ঢাকা জেলার মধ্যে মোট ৫টি উপজেলায় ৪২টি কলেজ রয়েছে। তবে এবারের এইচএসসির ফলাফলে ঢাকা জেলার ৪২টি কলেজের মধ্যে সাভারের ৫টি কলেজই সেরা পাঁচের স্থান দখল করে নিয়েছে।
জানা গেছে, বুধবার প্রকাশিত ফলাফলে ঢাকা জেলার মধ্যে ৮২.৪৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬৮.৯৯ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে সাভার মডেল কলেজ, ৬৭.১০ পয়েন্ট নিয়ে ৩য় স্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, ৬৬.৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ ও ৬০.০৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





