টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাওকে আটক করা যায়নি।
বুধবার ভোর ৪টার দিকে নাফ নদীতে টহল চলাকালে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
৪২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির হাবিলদার তরিকুল ইসলাম জানান, হ্নীলা সীমান্ত সংলগ্ন নাফ নদীর ১নং স্লুইচ গেট দিয়ে একটি কাঠের নৌকা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিজিবির সদস্যরা সেটা আটক করেন।
এ সময় নৌকার আরোহীরা পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার এবং নৌকাটি জব্দ করা হয়।
৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





