উজানে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কমলেও ভাটিতে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে এখনও বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা কাজের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য সংকটের পাশাপশি ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, ইতিমধ্যে ২০২ মেট্রিকটন চাল ও সাড়ে ১৫ লাখ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে আমরা ৪০০ মেট্রিকটন চাল ও ১৯ লাখ টাকা নগদ পেয়েছি। পর্যায়ক্রমে বন্যা দুর্গতদের মধ্যে এগুলো বিতরণ করা হচ্ছে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই