ঝিনাইদহের ভাটই বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ সময় তাঁর স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম জাহিদ (৩৮) নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) ছিলেন।
আহতরা হলেন নিহতের স্ত্রী সালমা খাতুন (৩১), মেয়ে তিন্না (৫) ও আরেক মোটরসাইকেলের আরোহী সুমন (২৯)।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, দুপুর ২টার দিকে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে এসআই জাহিদুলসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাগুরায় তাঁর মৃত্যু হয়।
এমবি





