পার্বতীপুর-ফুরবাড়ী সড়কের বাগড়া নামক স্থানে সহকারী অধ্যাপক মোঃ ওয়াজেদ আলী (৪৭) ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন।

জানা গেছে, পার্বতীপুরের ভবানীপুর শেরপুর গ্রামের নজির হোসেনের পুত্র ওয়াজেদ আলী ফুলবাড়ী ,মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।

বুধবার দুপুর আনুমানিক আড়াই টায় কলেজের কাজ শেড়ে নিজ বাড়ী পার্বতীপুর ভাবানীপুরে মোটরসাইকেল যোগে আসার সময় উল্লেখিত স্থানে বালু ভর্তি ট্রাক্টর সরাসরি ধাক্কাদেয়।

ট্রাক্টরের ধাক্কায় মোটারসাইকেল চালক সহকারী অধ্যাপক ওয়াজেদ আলী ঘটনাস্থলেই মারা যায়। সহকারী অধ্যাপক ওয়াজেদ আলীর মৃত্যু কবর কলেজে পৌছলে শোকের ছাঁয়া নেমে আসে।

এসএইচ