ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যে শুরু হয়েছে রাজধানী ঢাকা ছেড়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার যাত্রা।

দণিাঞ্চলের মানুষের যাত্রার প্রধান নৌরুট সদরঘাট এখন ঘরমুখী মানুষের ভিড়ে মুখর। চালু করা হয়েছে বিশেষ লঞ্চ। বাড়তি ঝামেলা এড়াতে পরিবার পরিজনকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ নিয়েছেন অগ্রিম ছুটি। তাই সকাল থেকেই নাড়ির টানে ঘরে ফেরা মানুষগুলো সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন। এ যেন কান্ত ঢাকাকে একটু স্বস্তি দিতে প্রকৃতির নিয়ম।

সকালে ঘরফেরা মানুষের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়তে থাকে। নৌ পরিবহন পরিদর্শন কতৃপক্ষ জানায়, সকাল ৭ টা থেকে সদরঘাট হতে ১২ টি লঞ্চ ছেড়ে গেছে। আর বিভিন্ন রুট থেকে ছেড়ে এসেছে ৪৭ টি লঞ্চ।

যাত্রীদের ভিড় সামলাতে একটু আগেভাগেই প্রস্তুত রয়েছেন লঞ্চ মালিকেরা।  মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষ যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে বিআইডব্লিউটিএর এসিসটেন্ট ডিরেকটর (পোর্ট) মো.আসাদুজ্জামান ইমন বলেন, "মূলত আগামীকাল যাত্রীদের চাপ বাড়বে। কারণ শুক্রবার থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। তখন থেকে বিশেষ লঞ্চ চালু হবে। যাত্রী হয়রানির মত কোন হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। নৌ পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থার লোকজন এখানে কর্তব্যরত আছে।"

সদরঘাট ঘুরে কোন রকম বিঙ্খলা চোখে পড়েনি। যাত্রীদের সাথে কথা বলেও কোন অনিয়মের তথ্য পাওয়া যায়নি।

কেএ/জেএ