রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে সাধারণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ভোর ৬ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ভোর ৬ টার দিকে হঠাত ২০-২৫ জন এসে গাড়ি ভাংচুর করে এবং একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

জানা যায়, গাড়িটি পুড়ে গেলেও কেও হতাহত হয়নি। পরে স্থানীদের সহযোগীতায় গাড়িটির আগুন নেভানো হয়।

ইআর