চাকা খুলে পড়ে যাওয়া ঢাকা-সৈয়দপুর রুটের বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এতে পাইলটের দক্ষতায় রক্ষা পেয়েছেন ক্রুসহ ৬৭ যাত্রী।
এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিমানটির একটি চাকা খুলে পড়ে যায়। পরে কন্ট্রোল টাওয়ার থেকে খবর পেয়ে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি ঢাকায় অবতরণ করান।
জারিফ





