ইতালিতে মোহাম্মদ ইব্রাহিম নামে (২৫) এক বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইতালির তরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে গত মঙ্গলবার (৮ জুন) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে শহরটির একটি রেস্টুরেন্টে কাজ করতেন ইব্রাহিম। এদিকে তার বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা এখনো জানা যায়নি।

এ ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন করেন। পরে পুলিশ এসে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না। তার রুমমেটরা সবাই কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এবিএস