রাজবাড়ী সদরে মাটির নিচ থেকে ৮৮৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ওলি মোল্লার বাগানে এসব গুলি পাওয়া যায় বলে জানান রাজবাড়ী সদর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন।
তিনি বলেন, ওলির মেহগনি বাগানে মাটি খুঁড়ে গাছের শেকড় তোলার সময় দুটি টিনের বাক্সে এসব গুলি দেখতে পায় শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে বাক্সদুটির ভেতরে ৮৮৬ রাউন্ড বন্দুকের গুলি ও চারটি ম্যাগজিন পায়।
পরে গুলিভর্তি বাক্সদুটি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি আওলাদ।
এসব গুলির উৎস বিষয়ে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
কেএইচ





