ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বার্ন ইউনিটের তৃতীয় তলার ৩১৭ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীর স্বজনেরা এলোমেলোভাবে ছোটাছুটি করতে থাকেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, ধারণা করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ওএফ