রাজধানীতে ওয়াসার গাড়িচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় চালকে আটক করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আবির।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাজধানীর হানিফ ফ্লাইওভারের সংলগ্ন চান্দ্রিচারন বোস সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগরের ওয়ারী ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। লরির চালককে আটক করা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বলধা গার্ডেনের পাশে ওয়াসার পানির পাম্প থেকে পানি নিয়ে লরিটি মূল সড়কে উঠছিল।

এ সময় সেখানে আবীরকে চাপা দেয় লরিটি। স্থানীয়রা আবীরকে একটি হাসপাতালে নিয়ে গেছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএস