বগুড়ায় মাছবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
সোমবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে মহাস্থান বলাকা সিনেমা হলের সামনে সাবেক পরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এ সময় অসংখ্য যানবাহন আটকা পড়ে যায়। সেই সুযোগে মাছবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। ঘটনাস্থলের পাশেই সবুজ নার্সারীর সামনে পুলিশ অবস্থান করলেও তারা দুর্বৃত্তদের ধরতে পারেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ট্রাকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





