রাষ্ট্রপতি আবদুল হামিদ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতির গতকাল এক বার্তায় বিজয়ের জন্য ক্রিকেট দলের সব সদস্য, কোচ এবং অন্যদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ ক্রিকেট দল আগামী বিশ্বকাপেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেট ইতিহাসে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) শততম জয়ের অংশীদার হওয়ায় গতকাল বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গত রাতে আফগানিস্তানকে ১৪১ রানে হারিয়ে সিরিজ জয় করে টাইগাররা।
এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আফগানিস্তানকে হারিয়ে ওয়ানডে ক্রিকেটে শততম জয় পাওয়ায় জাতীয় দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

সূত্র: বাসস

জারিফ