নাটোরে চার মাদকসেবীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে শহরের উত্তর বড়গাছা এলাকার একটি আম বাগানে মাদকসেবনরত অবস্থায় চারজনকে আটক করে সাজা দেয়া হয়। নাটোর নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল আলম এই দণ্ড প্রদান করেন।

দন্ড প্রাপ্তরা হলো, হুসেন মন্ডলের ছেলে শহীদুল ইসলাম (২৯), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২৭), আব্দুল মালেক মিয়ার ছেলে মানিক হোসেন (২৫) এবং সোবহান আলীর ছেলে জালাল উদ্দিন (১৯)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের সহযোগিতায় শহরের উত্তর বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি আম বাগানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

জেডআই