রাজধানীর মগবাজারের মসজিদ গলিতে দুর্বৃত্তদের ছোড়া বোমা ও গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রানা(৩২) নিহত হয়েছেন।
গুলি ও নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে গুরুতর আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মগবাজার মসজিদ গলির পপুলার ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
রমনা থানার এসআই হাফিজুর রহমান জানান, ‘ঘটনাস্থলে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এলাকাবাসী বোমা বিষ্ফোরণ ও গুলির শব্দ পেয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।’
তিনি ঘটনাস্থল থেকে আরো জানান, ‘মগবাজারের পপুলার ফার্মেসির সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। দু'জন আহত হওয়ার খবর পেয়েছি। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।’
[b]ঢাকা, জেইউ, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এআর
[/b]
জাতীয়
মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
রাজধানীর মগবাজারের মসজিদ গলিতে দুর্বৃত্তদের ছোড়া বোমা ও গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রানা(৩২) নিহত হয়েছেন। গুলি ও নিক্ষিপ্ত বোমা বিস্ফোরণে গুরুতর আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে





