ঠাকুরগাঁওয়ে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মির্জা ফখরুল ত্যাগের মহিমায় সকলকে উজ্জিবিত হয়ে রাষ্ট্রকে বিনির্মাণ করার আহবান জানান।
আজ সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সকলের সাথে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিএনপি’র যেসব নেতা কর্মী কারাবন্দি রয়েছেন খুব অল্প দিনের মধ্যে তার মুক্ত হবেন বলে তিনি প্রত্যাশা করেন।
এর আগে তিনি সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া ঠাকুরগাঁওয়ে উৎসব মুখোর পরিবেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে । প্রায় ৩০ হাজার লোকের সমাগমে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের প্রধান জামায়াতের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ খলিল উল্লাহ। সদরে ১০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলার ৫ উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
এমবি





