ডিবি অফিসে বসে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আপন চাচাত ভাই মউদুদ করিমের ইয়ারা সেবনের ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
হ্যান্ডকাপ পরিহিত ছবিটি ফেসবুকে পোস্ট করার এক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। বরিশালে শুরু হয় ব্যাপক তোলপাড়। শেয়ার, লাইক ও নানা ধরনের মন্তব্যসহ ব্যাপক আলোচনা সমালোচনার খোরাক জুগিয়েছে ছবিটি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মোঃ নাসির উদ্দিন মল্লিক জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নগরীর বেলতলা খেয়াঘাট এলাকা থেকে আটপিস ইয়াবাসহ মউদুদ করিমকে আটক করে গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা। এরপর তাকে হ্যান্ডকাপ পরিয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয় নিয়ে আসা হয়।
পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, মউদুদকে তদন্ত করার সময় তিনি কিভাবে ইয়াবা সেবন করতেন তা দেখাতে বলা হয়। ইয়াবা সেবন করে দেখানোর সময় ডিবি টিমের একজন সদস্য এর ছবি তুলে নেয় এবং ফেসবুকে পোস্ট করে। এই বিষয়ে ডিবি পুলিশের ঐই সদস্যকে পরবর্তীতে সতর্ক করে দেয়া হয়।
মউদুদ করিমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বরিশালের কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
উ্ল্লেখ্য, মাউদুদ করিম সদর উপজেলার পশুরীকাঠী এলাকার মোবারক করিমের পুত্র ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আপন চাচাত ভাই।
জেড





