চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নিয়োগ দুনীর্তি ও স্বজনপ্রীতির প্রতিবাদে বন্দর ভবনের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মী, পেশাজীবী ও চট্টগ্রামবাসীরা।

অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তরা আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ এ নিয়োগ বাতিল করার আহবান জানান। তা না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেন তারা।

“আমরা চট্টগ্রামবাসী”র ব্যানারে সকাল ১০টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজকর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ এবং বন্দরের লস্কর নিয়োগ পরিক্ষায় অংশ নেয়া প্রার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহন করে বক্তব্য রাখেন।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুরের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় হয়ত মাদারীপুর জেলাকে বিভাগ আর চট্টগ্রাম বিভাগকে জেলা মনে করেছিলেন। আর এই বৈষম্যের কারণেই চট্টগ্রামের ছেলেরা নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির কাছে হেরে গেছে যার দায় ভার নিতে হবে মন্ত্রী মহোদয়কে।

রনি তার বক্তব্যে আরো বলেন, চট্টগ্রামের ছেলেরা জেলা কোটা অনুযায়ী যতটা চাকুরীর প্রাপ্য ততটা চাকরীই যেন তাদের প্রদান করা হয়।

কোন জেলার প্রতি বৈষম্য হোক তা আমরা চাই না। আমরা চাই এই নিয়েগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনরায় নিয়োগ পরিক্ষার মাধ্যমে লস্কর পদেসহ সকল পদের পরিক্ষা নেয়া হোক। এবং সরকারী নিদের্শনা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের সকল নিয়োগ পরীক্ষা চট্টগ্রামেই নেয়ার দাবী জানাচ্ছি।

মাসুম/জেড