নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (রিপ্রেজেনটেটিভ) ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়।
রোববার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর নির্দেশে হাসপাতাল চত্ত্বরে এ পুলিশ পাহারার ব্যবস্থা নেয়া হয়।
স্থানীয়রা জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেনটেটিভরা রোগীদের ব্যবস্থাপত্রে তাদের কোম্পানির ওষুধ লিখে দিতে চিকিৎসকদের কক্ষে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করেন। এতে সেবা নিতে আসা রোগীরা বিড়ম্বনায় পড়েন এবং সেবা দিতে বিব্রতবোধ করেন চিকিৎসক।
পুলিশ মোতায়েনের বিষয়টি স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কদ্দুস।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





