ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীর ভাঙন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানকি সুন্দর লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মোস্তফা কামাল সিকদার, মজিবর ফকির, দেলোয়ার হোসেন, নাসরিন আক্তার শিরিন ও সিফাত জাহান সুক্তি প্রমুখ।
বক্তারা বলেন, পানি কমতে শুরু করায় এসব এলাকার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙনের কবলে সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, রাস্তা, ফসলি জমি ও উপকূলীয় বনভূমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। চরম ঝুঁকিতে রয়েছে মানকি সুন্দর স্কুল, সাইক্রোন সেল্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
জেআই





