রাজধানীর আশকোনায় প্রধানমন্ত্রীর হজ্জক্যাম্প-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে আনিছুর রহমান নাঈম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে নাঈমকে গুলিভর্তি একটি পিস্তলসহ আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে রাত ১১টার দিকে বিমানবন্দর থানার ওসি শাহ আলমের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। তিনি দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর