প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহেরর দাবিতে কাউন্সিলরদের আলোর মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পরে তারা নগরীর সিটি পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে।

রোববার সন্ধ্যা ৭টায় নগরভবন থেকে মিছিলটি বের করেন কাউন্সিলররা। মিছিলের শুরুতেই নগরভবনের প্রধান ফটকের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় কাউন্সিলররা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কাউন্সিলররা মিছিল বাদ দিয়ে সিটি পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, 'কাউন্সিলরদের আলোর মিছিলের কোনো অনুমতি ছিল না। অনুমতিবিহীন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।'

কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, 'মামলা থেকে মেয়র আরিফের নাম প্রত্যাহারে দাবিতে কাউন্সিলরদের ঘোষিত ১৫দিনের কর্মসূচির ব্যাপারে পুলিশকে আগে থেকেই অবগত করা হয়েছিল। কর্মসূচি রিসিডিউলড হলে পুলিশকে আবারো জানানো হয়। কিন্তু তারপরও ওসি আসাদুজ্জামান বিষয়টি অস্বীকার করে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছেন।'

ইআর