মুন্সীগঞ্জের মিজিকান্দি গ্রামে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দু’গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।
ফজল হক ঢালী ও সানাউল্লাহ ঢালীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে ফজল হক ঢালী (৫৫), ফারুক ঢালী (৪০), সুরুজ ঢালী (২৮), হোসনে আরা (৪৫) ও রুমা আক্তারকে (১৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক মো. তাহের জানান, আহত ফারুক ঢালী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





