কুষ্টিয়ার দৌলতপুরে দুলাভাইয়ের হাতে জানারুল ইসলাম (৩০) নামে শ্যালক খুন হয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের
দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাভাই রফিকুল ইসলাম রফিককে (৪০) পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারের টাকা লেনদেন নিয়ে শ্যালক জানারুল ইসলামের সাথে দুলাভাই রফিকের বাকবিতণ্ডার একপর্যায়ে ধারাল হাসুয়া দিয়ে জানারুলকে কুপিয়ে জখম করে।
আশংকাজনক অবস্থায় তকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানারুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক দুলাভাই রফিককে আটক করে পুলিশে সোপর্দ করে।
দৌরতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা লেনদেন সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে রফিক তার শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। বুধবার সকালে জহিরুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই





