বগুড়ায় এক স্কুল ছাত্র ফেসবুকে স্টাটাস দেয়ার পর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের পাঁচতলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে আহত হয় রাইয়ান রাব্বি তাসিন নামের ওই ছাত্র। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা মারা যায় সে।        

পুলিশ জানায়, স্কুলের নবম শ্রেণির বাণিজ্য শাখার ছাত্র তাসিন দুপুর আড়াইটার দিকে স্কুল ভবনের বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে শিক্ষক এবং সহপাঠীরা দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সন্ধ্যায় মারা যায় তাসিন।

তাসিনের সহপাঠি এবং শিক্ষকরা জানান, অনেক দিন থেকেই মানসিক অবসাদের মধ্যে ছিলো সে। গত কয়েকদিন এ নিয়ে ফেইসবুকে বেশ কিছু স্ট্যাটাসও দেয় সে।

আত্মহত্যার আগের রাতে (বুধবার) সে ফেসবুকে লেখে, 'পরিবারের জন্য একটা বড় বোঝা কমতে যাচ্ছে। ফলে সাশ্রয় হবে প্রচুর অর্থ, সমস্যা কমবে সম্পত্তি নিয়ে । একটা মেয়ের জন্য একটা ছায়া নিখোঁজ হয়ে যাবে, যাকে ধরা না দেওয়ার জন্য মেয়েটা সারাক্ষণ অবহেলা করতো এবং লুকিয়ে থাকতো । তবে কয়েকপল পর থেকে এই আবর্জনা, পৃথিবী থেকে মোচন হতে যাচ্ছে ।Thanks to everyone. All of you might enjoy the world.'

আত্মহত্যার কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার সকালে সে সর্বশেষ স্ট্যাটাসে লেখে ‘আল্লাহকে ধন্যবাদ আমাকে যন্ত্রণাদায়ক একটি জীবন দেয়ার জন্য। সাবাইকে বিদায়।’

এসএম