গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলায় নিহত ২০ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক।

বাংলাদেশি তিনজনের নিহত হওয়ার বিষয়টি তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্য এক বাংলাদেশি মৃত্যুর খবর অসমর্থিত সূত্রে জানা গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শনিবার এক টুইটার বার্তায় জানান, গুলশানে নিহতদের মধ্যে তারুশি (১৯) নামের ভারতীয় এক তরুণী রয়েছে।

নিহত বাংলাদেশিরা হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফাইয়াজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর, আফতাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার খানের ছেলে তাহমিদ হাসিব খান।

বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলি করতে করতে রেস্তোরাঁয় প্রবেশ করে সন্ত্রাসীরা। এ সময় তারা ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে হামলা চালায়। এতে সন্ত্রাসীদের হাতে ২২ জন নিহত হয়।

এমআর