করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৪৬৬ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭২৫ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৯৪টি। এখন পর্যন্ত ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৮ দশমিক ০২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৬৫৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮০৯ জন।

বয়স বিশ্লেষণে, ৬০ ঊর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৪ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন।

এমবি