নড়াইলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এর উপস্থিতিতে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশের আয়োজনে এ সভার কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, কালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল আলম সহ আরও অনেকে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তাই যারা গাড়ি চালনাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তারা সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। কারণ একটুখানি অসাবধানতার কারণে প্রাণহানি ঘটতে পারে।
এছাড়াও তিনি গাড়ি চালকদের মাদক সেবন থেকে দূরে থাকতে পরামর্শ দেন। সেই সাথে যারা গাড়ি চালনার পেশায় থেকে মাদক চোরাচালানসহ সেবনের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে পুলিশকে অবহিত করার জন্যও নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
উজ্জ্বল/এমবি





