নরসিংদীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছে।
আজ (২২ মে) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভগীরথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চালক আমির হোসেনের নাম জানা গেছে। কিন্তু তাঁর সহকারীর (হেলপার) নাম জানা যায়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, সকালে ভৈরব থেকে রওনা দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি পিকআপ। পথে ভগীরথপুরের এম এন পেট্রল পাম্পের সামনে কাছে পৌঁছলে বিপরীত দিক খেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহযোগী নিহত হন।
ওসি আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক।
এমবি





