রাজধানীর মোহাম্মদপুরে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় পাইকারি ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) মোহাম্মদপুর কৃষি বাজারে র‌্যাব-৩’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু বলেন, সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় জেল-জরিমানা করা হয়েছে। সরকার হিমাগারে কেজিপ্রতি আলুর দাম ২৭ টাকা, পাইকারিতে ৩০ এবং খুচরা সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ করেছে।

অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর কৃষি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেখতে পায় পাইকার আড়তে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আলু। এ অপরাধে কৃষি মার্কেটের মেসার্স তানহা এন্টারপ্রাইজের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল, মায়ের দোয়া বাণিজ্যালয়ের মালিক মমিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এমবি