খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অস্ত্র’সহ ইউপিডিএফ’র দুই কর্মী আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত আড়াই’টায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপজেলার বড়াদম এলাকার হেডম্যান পাড়া গ্রামের রুনা চাকমার বাড়ী থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ’র জনসংযোগ শাখার প্রধান রমেশ চাকমা (৬০) । সে বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকার মৃত মঙ্গল চন্দ্র চাকমা’র ছেলে। অন্যজন হলেন- জনসংযোগ শাখার ব্যক্তিগত সহকারী অমর চাকমা (৫৮)। সে দীঘিনালা উপজেলার বৌদ্ধপাড়া গ্রামের বিভূতিভূষণ চাকমা’র ছেলে।
এসময় তাদের সঙ্গে থাকা একটি ইতালির তৈরি ব্যারোটো পিস্তল এবং ৬ রাউন্ড গুলি ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
এমবি





