শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন এই কথা জানান।
এর আগে আজ সকালে এই মামলার ১ নম্বর সাক্ষী হিসেবে কথা বলার জন্য মিন্নিকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সঙ্গে তার বাবা-মাও ছিলেন। তখন পুলিশ মিন্নিকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে জানিয়েছিল।
গত ২৫ জুন জেলা শহরের কলেজ রোডে রিফাত শরিফকে (২৩) স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে একদল যুবক। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হামলার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা। সেখানে দেখা যায়, দুই যুবক রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করছে। তার স্ত্রী মিন্নি তাকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন।
নিহত রিফাত শরীফ নিহত রিফাত শরীফ পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্নি হামলাকারী সবাইকে চিনতে না পারার কথা জানালেও নয়ন বন্ড, রিফাত ফরাজী ও তার ভাই রিশান ফরাজীর নাম বলেন।
জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত হত্যা মামলার এজাহারভূক্ত ৬ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে স্ত্রীর সামনে প্রকাশ্যে রামদা দিয়ে শাহ নেয়াজ রিফাত শরীফকে(২৫) কুপিয়ে গুরুতর আহত করে একদল যুবক। রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা।
গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এমবি





