গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে স্রোতের গতি বৃদ্ধি পেয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রে। ফলে পোড়ার চর, লালচামার, পূর্ব লালচামার, চর, বাদামের চর ও কাপাসিয়া ভাঙ্গণের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

এ পর্যন্ত শতাধিক পরিবারের বসত ভিটা নদী গর্ভে বিলিন হয়েছে। ভাঙ্গন কবলে রয়েছে আরো হাজার পরিবার। এ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। আশ্রয়হীনেরা নদীর ডান তীর বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বর রেজাউল আলমের সঙ্গে কথা হলে তারা জানান, নদীর প্রবল স্রোতে গত কয়েকদিন ধরে কয়েকটি চর নদী গর্ভে বিলিন হয়েছে। বর্তমানে ভাঙ্গণ অব্যাহত রয়েছে। ভাঙ্গণ কবলিত এলাকায় এখনো সরকারি কোন সহযোগিতা মেলেনি।

টিজে/ এআর