ঢাকার সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি (এসআইএমটি) বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের মেধাবী ছাত্রী আফসানা ফেরদৌসীর খুনিদের বিচারের দাবীতে সোচ্চার ঠাকুরগাঁওবাসী।
রবিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও সচেতন ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয় ঐক্যপরিষদ এবং সেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযাত্রিকের যৌথ আয়োজনে শহরের প্রানকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন তরুন ছাত্রসমাজ ও মানববন্ধনের আহব্বায়ক পরিতোষ রবি, জেলা কবিপরিষদের সভাপতি সজীব চৌধুরী, উত্তরের অভিযাত্রিকের সিনিয়র সদস্য সাইফ ইসলাম প্লাবন,রোড প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উত্তরের অভিযাত্রিকের সভাপতি রাসেদুজ্জামান সাজু।
বক্তারা সবাই আফসানার খুনিদের অবিলম্বে গ্রেপতার করার দাবি জানান। না হলে আরোও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
উল্লেখ্য যে , শনিবার আফসানা ফেরদৌসী কে খুন করে লাশ হাসপাতালে আছে এমন সংবাদ অপরিচিত মোবাইল থেকে আফসানা ফেরদৌসীর মাকে খুনিরা জানায়। মারা যাওয়ার সংবাদ পেয়ে ঠাকুরগাঁও থেকে তার আত্মীয়স্বজনদের বিষয়টি অবহিত করেন আফসানার মা। ফেরদৌসীর স্বজনেরা খোঁজ নিয়ে ফেরদৌসের লাশ আল-হেলাল হাসপাতালে পান। পরে আল-হেলাল হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপ কাফরুল থানায় সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ দেখে শনাক্ত করেন।
এ ঘটনায় কাফরুল থানার পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছেন তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এসএম/আরিফ/এমবি





