দুর্নীতি দমন কমিশনের (দুদক)চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ক্লাব ব্যবসার আড়ালে জুয়া ও অবৈধ ক্যাসিনো পরিচালনার মাধ্যমে অঢেল অবৈধ সম্পদ অর্জন করেছে এমন অন্তত ২০ জনের নামের তালিকা দুদক হাতে এসেছে। ইতোমধ্যে এদের সম্পদের অনুসন্ধানও শুরু হয়েছে।
আজ (০৭ অক্টোবর) সোমবার রাজধানীর সেগুন বাচিগায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান এইসব তথ্য জানান।
ইকবাল মাহমুদ বলেন, “দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে কেউ পার পাবে না। শিগগিরই আইনের আওতায় তাদের আনা হবে।”
তবে যে ২০ জনের তালিকা এসেছে তাদের নাম প্রকাশ করেননি দুদক চেয়ারম্যান।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চেৌধুরীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, কেউ আইনের উর্দ্ধে নয়। সবাইকে জবাবদিহি করতে হবে।
এমবি





