টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকায় বন্ধুর পিস্তলের গুলিতে বন্ধু গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে শিপলু (২৮) নামের এক বন্ধুর হাতে দিদার হোসেন (২৭) নামে অপর বন্ধু গুলিবিদ্ধ হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিদার শিলমন্দি এলাকার জলিল সরকারের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বিদেশ ফেরত যুবক নুর হোসেনের কাছে শিলমন্দি এলাকার দিদার ও শিপলু ৩ হাজার টাকা দাবি করেন। নুর হোসেন ৫০০ টাকা দিলে ওই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিপলু পিস্তল দিয়ে দিদারকে গুলি করে। শিপলুকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
জেআই





