রাজধানীর যাত্রাবাড়িতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামে এক রিকশা আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) বেলা ১১টায় যাত্রাবাড়ির মাতুয়ালের মেডিকেল রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা ইউসুফ সাইফ জানান, আনোয়ার মুসলিম নগর এলাকায় থাকতেন। সেখানে তার একটি মুদি দোকান ছিল।তিনি আরও জানান, শনিবার সকালে দোকানের মাল কিনে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।

ওএফ