মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর জলদস্যু বল্লা বাহিনীর প্রধান জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

নিজ বাড়ির কাছে গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের মাঠ থেকে রোববার তাকে গ্রেফতার করা হয়।

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি হত্যা, একটি অস্ত্র আইনে ও ছয়টি নৌ-ডাকাতির মামলা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ-ডাকাতি করে আসছে ৩০-৩৫ সদস্যের বল্লা বাহিনী। ডাকাতি শেষে বল্লা বাহিনীর সদস্যরা বরাবরই নিরাপদে চলে যেত। এজন্য পুলিশ তাদের আটক করতে পারেনি।

এদিকে, প্রায় দুই মাস আগে বল্লা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. শাহ-জালালকে গ্রেফতার করেছিল পুলিশ। সম্প্রতি জামিনে বের হয়ে সে আবারো ডাকাতির কাজে ফিরে গেছে বলে জানান ওসি ফেরদৌস।

জেএ