কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভূক্ত এক মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত মানবপাচারকারীকে রবিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।

উখিয়া থানার উপ-পরিদর্শক শাহজাহান কামাল বলেন, রোববার ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সেলিম উদ্দিনকে আটক করা হয়।

সে জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের গাছ কালুর ছেলে। সে দীর্ঘ দিন ধরে মালেশিয়ায় মানব পাচার করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে।

এসএম