ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হল এলাকায় রোকেয়া সরকার দোলা (২১) নামে ইডেন কলেজের এক ছাত্রী ছিনতাইয়ের কবলে পড়েন।
শুকবার সকাল ৯ টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, সকালে তিনি রিক্সাযোগে মতিঝিল যাচ্ছিলেন। জহুরুল হক হল এলাকায় আসলে কিছু বোঝার আগেই মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টেনে-হিঁচড়ে নিয়ে যায় । এসময় তিনি রিকসা থেকে রাস্তায় পড়ে আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত দোলা জানান, তার ব্যাগে দেড় হাজার টাকা, একটি মোবাইর ফোন ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল ।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





