নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের ক্যানেলে ডুবে বাছির উদ্দিন (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যৃ হয়েছে। আজ (সোমবার) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সকাল ৬টার দিকে ফুলবাগান সদর উপজেলা পরিষদ বাজারে কাঁচামাল বিক্রির জন্য বাড়ি থেকে বের হন বাছির। তার হৃদরোগ ছিল। এলাকাবাসীর ধারণা, পথে তার শরীর খারাপ লাগায় তিনি ক্যানেলের পানিতে হাত-মুখ ধুতে নামলে পড়ে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এআই/





