করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১১ জন।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।
শনিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে এক, খুলনায় এক, বরিশালে এক এবং সিলেট বিভাগে দুজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ২০৪টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৩৯ হাজার ৪৯৭টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১১১ জনের। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৪৩ জন (৭৫ দশমিক ৭৪ শতাংশ) ও নারী ১ হাজার ৯৬৮ জন (২৪ দশমিক শূন্য ২৬ শতাংশ)।
এমবি





